তপন বন্দ্যোপাধ্যায়
উড়ন্ত মেঘকে ডেকে বলি,
আমাকেও একজোড়া ডানা দাও,
নীল আকাশকে ছুঁয়ে দেখতে লোভ হয় বড়।
মেঘ হেসে উঠে নেমে এল পত্রপাঠ,
আমাকে তুলল তার পিঠে।
আকাশের নীল খুঁজে কেটে গেল অনন্ত সময়!
এই খোঁজা মানুষের চিরন্তন খোঁজা।
রচনাকাল: ২ জুন, ২০২৫
