Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

গদ্যের বারান্দা ২১-২৫

Share Links:

তপন বন্দ্যোপাধ্য়ায়

২১

এই আলাভোলা সুন্দরের কাছে

আমার আবুলি ঘুম, উসিবিসি

এই আলাভোলা সুন্দরের কাছে

আমার পুনর্জন্ম হয় প্রতিদিন।

রচনাকাল: ১ ফেব্রুয়ারি, ২০২৪

বনগ্রাম, লাক্ষাদ্বীপ

 

২২

ক্রমে আরও আলো ঘিরে ধরে বাতায়ন,

আরও ফুল শ্বাস ফেলে,

উঠোনের সবখানে বসে থাকে নির্জন মুহূর্ত,

আমি তার একক প্রহরী।

রচনাকাল: ২ ফেব্রুয়ারি, ২০২৪

 

২৩

এই বনপথ বেয়ে কখনও কি হারিয়ে গিয়েছি!

নিবিড় সায়াহ্নে এসে স্মৃতিপাতা উলটে খুঁজি

সবুজ সুবাস মাখা দিনলিপি।

রচনাকাল: ৩ ফেব্রুয়ারি, ২০২৪

 

২৪

কয়েকটি শব্দ ঘুরিয়ে ফিরিয়ে আঁকি নিরালা আকাশ,

আঁকি গম্ভীর পাহাড়, আঁকি রহস্যসমৃদ্ধ বন।

সেই অবকাশে আঁকা হয়ে যায় শব্দের প্রতিমা।

রচনাকাল: ৪ ফেব্রুয়ারি, ২০২৪

 

২৫

নিঃশব্দে দিগন্ত জুড়ে

আলোরেখা জ্বেলে দিল কেউ।

পার হই গুল্মবন, অরণ্যানী, অনিঃশেষ পথ।

আজও খুঁজে ফিরি শৈশবের তেপান্তর মাঠ।

রচনাকাল: ৫ ফেব্রুয়ারি, ২০২৪

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগে

নববর্ষ

একুশে ফেব্রুয়ারি

গদ্যের বারান্দা ৪৩-৬০

গদ্যের বারান্দা ৪২

গদ্যের বারান্দা ৪১

গদ্যের বারান্দা ৪০

প্রিন্টআউট

গদ্যের বারান্দা ৩৬-৩৮

বাংলা সাহিত্যের উজ্জ্বল শিখা দীপ মুখোপাধ্যায়

গদ্যের বারান্দা ২৬-৩৫