মহাশোরগোল প্রতিবেদন: আর্টিস্ট ফোরাম অব বেঙ্গল-এর উদ্যোগে গত ১৬ থেকে ৩০ সেপ্টেম্বর চারুবাসনার দু’টি প্রদর্শশালায় একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীর মূল লক্ষ্য ছিল বর্তমান সামাজিক পরিস্তিতি ও দূষণমুক্ত পরিবেশের ওপর চিত্রকলা মানুষের সামনে তুলে ধরা। প্রদর্শনীতে দেখা গেল মোট ৬০ জন শিল্পীর কাজ। বিশিষ্ট চিত্রশিল্পী যোগেন চৌধুরী, অভিজিৎ ভট্টাচাৰ্য, সুদীপ বন্দ্যোপাধ্যায়, অরুনিমা চৌধুরী, অরিজিৎ মৈত্র, সেলিম মুন্সী, ইকবাল হোসেন-সহ অন্যান্য শিল্পীর আঁকা ছবি ছিল প্রদর্শনীতে।

এছাড়া গত ২৮ সেপ্টেম্বর চারুবাসনার প্রেক্ষাগৃহে প্রদর্শনী চলাকালীন শিশুশিল্পীদের নিয়ে দূষণমুক্ত পরিবেশের ওপর ভিত্তি করে একটি চিত্রকর্মশালার আয়োজন করা হয়। চিত্রকর্মশালা শেষে অংশগ্রহণকারী শিশুদের হাতে শংসাপত্র তুলে দেন শিল্পী যোগেন চৌধুরী। আগামীতে এই কর্মশালায় অংশগ্রহণকারী মোট ৩৬ জন শিশুর কাজ নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হবে চারুবাসনার প্রদর্শশালায়।
