Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

চার্লি চ্যাপলিনের কুয়াশা

Share Links:

শিশির আজম (বাংলাদেশ)

আমাদের মিছিল নেই,
রাস্তা নেই,
তিনি বললেন।

আমরা পৌঁছুতে চাই ডিমের হলুদ অংশের কাছাকাছি,
শব্দ দিয়ে ছবি দিয়ে বাসা বানাই,
তিনি বললেন।

আমরা পাখির সঙ্গে কথা বলি,
পাখির হাড়ের সঙ্গে দেখা হয় কুয়াশায়,
চাঁদের সঙ্গে ঘুমোই ঘাসের বিছানায়,
তিনি বললেন।

আমরা গাছ,
আমরা নদী,
আমরা নববর্ষের নৌকোয় মৌমাছির হুল,
তিনি বললেন।

আশ্চর্য!
টের পাইনি বাতাসের ছুরির সঙ্গে
রাস্তায়
কখন এসে দাঁড়িয়েছি!

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগে

নববর্ষ

একুশে ফেব্রুয়ারি

গদ্যের বারান্দা ৪৩-৬০

গদ্যের বারান্দা ৪২

গদ্যের বারান্দা ৪১

গদ্যের বারান্দা ৪০

প্রিন্টআউট

গদ্যের বারান্দা ৩৬-৩৮

বাংলা সাহিত্যের উজ্জ্বল শিখা দীপ মুখোপাধ্যায়

গদ্যের বারান্দা ২৬-৩৫