Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

গদ্যের বারান্দা ১১-২০

Share Links:

তপন বন্দ্যোপাধ্যায়

১১

কী গন্ধে আঁকব, কোন ক্যানভাসে 
তোমার ও সুন্দর মুখ,
ভেবে ভেবে অপেক্ষায় অযুত মুহূর্ত।

রচনাকাল: ২২ জানুয়ারি, ২০২৪
মেডিনিল্লা ম্যাগনিফিসা  ফুল

১২

পিছনে তাকাও কেন?
সামনে ছড়ানো আছে
    জয় করিবার তাবৎ বিশ্ব।
হেঁটে চলো দিকচক্রবাল বরাবর।

রচনাকাল: ২৩ জানুয়ারি, ২০২৪

১৩

তুমি কি খবর রাখো, ও কুসুম, 
       এভাবে তোমার   গাঢ় উপস্থিতি
আমার গহনে আঁকে প্রতিদিন
    এপার ওপার জুড়ে রামধনু এক।

রচনাকাল: ২৪ জানুয়ারি, ২০২৪

১৪

অপেক্ষায় ছিলে তুমি অন্তরীক্ষে,
মৃদু কণ্ঠস্বরে বলে ওঠো, 
এসো অবোধ অক্ষরপ্রেমী, 
    চৈতন্যে তোমার বিদ্ধ করি
    আরও কিছু দীপ্ত মহাজ্ঞান।

রচনাকাল: ২৫ জানুয়ারি, ২০২৪

১৫

কুয়াশা মাখানো পথ, তবে একা নই,    
      পাশে পাশে হাঁটে ঘোর নির্জনতা।
মন চাইছিল নৈঃশব্দ্যের আনন্দ উপভোগ,
অথচ কবজি থেকে ভেসে আসে
টিকটিক টিকটিক।

রচনাকাল: ২৬ জানুয়ারি, ২০২৪

১৬

আমি এক ক্ষুদ্র কবি। আমার সঙ্গে ভাব
চড়ুইয়ের, ঘুঘু-শালিকের, 
চক্রাকারে উড়ে যাওয়া উড়ন্ত চিলের,
মাটির কাছাকাছি থাকা  নিরীহ গরুর,
মরুতে টহলরত উটটির, বিচের ঘোড়ার।
সবার সঙ্গে রোজ দেখা হলে বলি,
ভুলো না আমাকে,
যেমন বন্ধু আছ, থেকো বরাবর।

রচনাকাল: ২৭ জানুয়ারি, ২০২৪

১৭

সূর্যাস্ত দেখার পর যেরকম কিছুক্ষণ
        রক্তাক্ত আকাশ,
কথাটি না বলে শুধু 
নিজেকে পিঁজতে থাকি
বাকি নিঃসঙ্গ রাত।

রচনাকাল: ২৮ জানুয়ারি, ২০২৪

১৮

ঝুঁঝকো আঁধার, সড়ক পিচ্ছিল, 
 তাতে হতাশ হইনি,
পা টিপে পা টিপে গিয়ে 
সরু এক সুতো বেয়ে টাল সামলে উঠে যাব,
সুড়ঙ্গ পেরোলে আছে আলোর বিস্ফার।

রচনাকাল: ২৯ ডিসেম্বর, ২০২৪

১৯

দু’হাতে সরিয়ে আলো  গোধূলির
বুকসাঁতারে আসছে রাত্রিকাল,
সন্ধের লোকাল ট্রেন চলে যায় 
মিশঅন্ধকার ছিটোতে ছিটোতে।

রচনাকাল: ৩০ জানুয়ারি, ২০২৪

২০

ফুলকে বলেছি, তুমি শুধুই আমার,
অন্য কারও নও।
ফুল হেসে কুটপাট হয়। ফিসফিস করে বলে,
আমি তো সবার জন্য ফুটি।

রচনাকাল: ৩১ জানুয়ারি, ২০২৪
5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Angshu Pal
Angshu Pal
1 year ago

❤️An oasis for me who is suffering from severe prolonged ailments and pains hardly endurable. Thanks.

এই বিভাগে

নববর্ষ

একুশে ফেব্রুয়ারি

গদ্যের বারান্দা ৪৩-৬০

গদ্যের বারান্দা ৪২

গদ্যের বারান্দা ৪১

গদ্যের বারান্দা ৪০

প্রিন্টআউট

গদ্যের বারান্দা ৩৬-৩৮

বাংলা সাহিত্যের উজ্জ্বল শিখা দীপ মুখোপাধ্যায়

গদ্যের বারান্দা ২৬-৩৫