Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

বিশ্বজয়ী দক্ষিণ আফ্রিকার ঘুচল চোকার্স তকমা

টেম্বা বাভুমা।

Share Links:

অধ্যাপক ড. জয়ন্তকুমার দেবনাথ

ক্রিকেট বিশেষজ্ঞরা বলেন, টেস্ট ক্রিকেট হল একজন ক্রিকেটারের আসল পরীক্ষা। টেস্ট ক্রিকেট একজন ক্রিকেটারের প্রকৃত দক্ষতার বিচার করে। কিন্তু বর্তমানে কালের নিয়মে প্রথমে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট এবং পরে T-20 ক্রিকেট শুরু করেছে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা (ICC)। ক্রিকেটপ্রেমীরাও একদিনের আন্তর্জাতিক ক্রিকেট বা টি-টোয়েন্টি ক্রিকেটে মজেছে। পাঁচদিনের টেস্ট ক্রিকেটের চেয়ে টি-টোয়েন্টি ক্রিকেট বর্তমানে ক্রিকেটপ্রেমীদের বেশি আকর্ষণ করছে।

টেস্ট ক্রিকেটকে আরও আকর্ষণীয় করার জন্য আইসিসি গত ২০১৯-’২১ বর্ষে শুরু করেছে টেস্ট ক্রিকেট চ্যাম্পিয়নশিপ। দু’বছরের পার্ফরম্যান্সের বিচারে পয়েন্ট তালিকায় থাকা প্রথম দু’টি দলের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ফাইনাল ম্যাচের জন্য স্থান হিসাবে নির্ধারণ করা হয়েছে ইংল্যান্ডের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডকে। ২০১৯-’২১, ২০২১-’২৩ এবং ২০২৩-’২৫ বর্ষে প্রথম তিনবারের টেস্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে লর্ডসেই। প্রথমবার ফাইনালে উঠেও ভারত নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয়েছে। দ্বিতীয়বারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও ভারত এবং অস্ট্রেলিয়া অংশগ্রহণ করেছিল। সেবারেও ভারত অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হয়। প্রথম দু’বার ভারতীয় ক্রিকেট দলকে রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।

আর ২০২৩-’২৫ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ভারত ফাইনালেও যেতে পারেনি। এবারের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে। আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকাকে ‍‘চোকার্স’ বলে আখ্যায়িত করা হয়। কারণ তারা দীর্ঘদিন কোনও আইসিসি ট্রফি জিততে পারেনি। তারা বহুবার ফাইনালে বা সেমিফাইনালে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার ট্র্যাক রেকর্ড বরাবরই ভালো। তাই এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা তাদের ‍‘চোকার্স’ তকমা বদলাতে পারে কি না, এটা বিশ্বজুড়ে আলোচনার বিষয় হয়ে উঠেছিল। তবে এবার প্রথম দক্ষিণ আফ্রিকা তাদের ‍‘চোকার্স’ অপবাদ ঘুচিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বিজয়ী হয়েছে।

টেম্বা বাভুমা একজন হার না মানা ক্রিকেটারের নাম। দক্ষিণ আফ্রিকার খর্বাকৃতির এই ক্রিকেটারকে শ্বেতাঙ্গদের অনেক অপমানের শিকার হতে হয়েছে। অথচ তাঁর নেতৃত্বেই এবার দক্ষিণ আফ্রিকা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে  প্রথম বিজয়ীর ট্রফি পেয়েছে।

অন্য পোস্ট: নজরুল সাহিত্যে আধ্যাত্মিকতা

গত ২৭ বছর ধরে দক্ষিণ আফ্রিকার দখলে কোনও আইসিসি ট্রফি আসেনি। তাদের টিমের গায়ে লাগানো হয়েছিল ‍‘চোকার্স’ শব্দটি। সত্যিই তো, কখনও সেমিফাইনালে, কখনও ফাইনালে হেরে বিদায় নিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। সে তকমা এবার ঘোচাল বাভুমার দক্ষিণ আফ্রিকা।

টেম্বা বাভুমা দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতকায় বা নিগ্রো উপজাতির মানুষ, যিনি দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার হিসাবে টেস্ট এবং একদিনের ক্রিকেটে শতরান করার গৌরব অর্জন করেছেন। তাঁর নেতৃত্বেই দক্ষিণ আফ্রিকা এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বিজয়ীর শিরোপা ছিনিয়ে নিয়েছে গতবারের বিজয়ী অস্ট্রেলিয়াকে পরাজিত করে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে নিজের ৫’৪” উচ্চতাকে সাফল্যের নিরিখে টেম্বা বাভুমা এভারেস্টের শীর্ষে পৌঁছে দিয়েছেন। একেই তিনি কৃষ্ণাঙ্গ ক্রিকেটার, তার ওপর বর্ণবিদ্বেষী দক্ষিণ আফ্রিকায় জন্ম। যা তাঁর পূর্বসূরি কিংবদন্তি শ্বেতাঙ্গ অধিনায়করা করে দেখাতে পারেননি, এত বাধা উপেক্ষা করেও তা তিনি করে দেখিয়েছেন।

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচের পারদ সব সময় ওঠা-নামা করেছে। জয় যাদের কাছে সব সময় সহজলভ্য মনে হয়েছে, সেই অস্ট্রেলিয়াকে টেম্বা বাভুমা ঠান্ডা মাথায় হারিয়ে দক্ষিণ আফ্রিকার চোকার্স তকমা ঘুচিয়েছেন। নিজে সামনে থেকে লড়াই করে অনবদ্য ৬৬ রান করেছেন। এভাবেই তিনি নাক উঁচু শ্বেতাঙ্গদের কড়া জবাব দিয়েছেন তাঁর ক্রিকেটারসুলভ দক্ষতা দিয়ে।

এ প্রসঙ্গে একটা কথা উল্লেখ করা যেতে পারে। গতবার একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। সে সময় দু’জন অস্ট্রেলীয় ক্রিকেটার চেয়ারে বসে ট্রফির উপর পা রেখে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছিলেন। ট্রফিকে অপমান করার শাস্তি বোধ হয় এবার অস্ট্রেলিয়া পেল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে হেরে।

5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Angshu Pal
Angshu Pal
11 months ago

POETIC JUSTICE

এই বিভাগে

সফলতা কাকে বলে

বিশ্ব ক্রিকেটের উত্তরণে কেরি প্যাকারের ভূমিকা

যুগে যুগে তখন এখন (পর্ব ৮)

পথেঘাটে নাকে আঙুল সমাজের নগ্ন সত্য

ভারতীয় চলচ্চিত্রে চিরভাস্বর বাঙালি প্রতিভার আলো

আমরা দেশি কুকুরকে অবহেলা করেছি

যুগে যুগে তখন এখন (পর্ব ৭)

বাংলা সাহিত্যে নদী

ভারতীয় ক্রিকেট দল পারলে অন্যান্য খেলায় দেশ পিছিয়ে কেন 

क्या स्कूल के पाठ्यक्रम में थिएटर को शामिल किया जाना चाहिए