Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

এসেছেন, তিনি এসেছেন

Share Links:

তপন বন্দ্যোপাধ্যায়

যেই না বোশেখ এল,
ডালে ডালে কী হিল্লোল!
কৃষ্ণচূড়ার মুখে হাসি,
আকাশ-বাতাস জুড়ে
রবিঠাকুরের গান
ওড়াউড়ি করে রাশি রাশি।

ছাতিমতলায় বসে
শালিকের গুনগুন।
তারাও কি গান গায় আজ?
জারুলফুলের রঙে
হাওয়াদের মাখামাখি।
তাদেরও কী বৈশাখী সাজ!

একটি কিশোর যায়
কী সুন্দর সেজেগুজে!
আবৃত্তি করবে বুঝি সেও
কিশোরী নাচের বেশে
শরীরে বিভঙ্গ তুলে।
রবিবাবু ডেকেছে তাকেও।

সুখী গৃহকোণে আজ
বেজে যায় গ্রামোফোন
পুরোনো দিনের স্মৃতি নিয়ে,
ওরে গৃহবাসী, আজ
খোল, দ্বার খোল, তিনি
এসেছেন সবাইকে জানিয়ে।

রচনাকাল: নববর্ষ, ১৪৩২ বঙ্গাব্দ

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগে

নববর্ষ

একুশে ফেব্রুয়ারি

গদ্যের বারান্দা ৪৩-৬০

গদ্যের বারান্দা ৪২

গদ্যের বারান্দা ৪১

গদ্যের বারান্দা ৪০

প্রিন্টআউট

গদ্যের বারান্দা ৩৬-৩৮

বাংলা সাহিত্যের উজ্জ্বল শিখা দীপ মুখোপাধ্যায়

গদ্যের বারান্দা ২৬-৩৫