সনৎ ঘোষ

খুড়োর কলে ঝুলছে গাজর, ধরতে তাকেই ছুটছে গাধা। শতবর্ষ পেরিয়ে গেলেও এই ছবি সেই আজব ধাঁধা।
যতই ছোটে পায় না নাগাল, মজার কার্টুন দেখছি সুখে। খুড়োর এমন ভাবনা খাসা! সেটাই শুনি লোকের মুখে।
সেই গাধাটা কোন আস্তানার! আজ জরুরি তথ্য তালাশ। অসীম ধৈর্যশক্তি বলে আপন ঘাড়ে নিয়েছে বাঁশ।
হাসতে হাসতে পেটেতে খিল বোকামির এই মুনশিয়ানায়। বিস্ময়ে বাকরুদ্ধ হলে আয়না এসে সামনে দাঁড়ায়।
