Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

৭ ও ৮ ফেব্রুয়ারি শ্রীহট্ট সম্মিলনীর সার্ধশতবর্ষ উদ্‌যাপন

Share Links:

mahashorgol.com প্রতিবেদন: শ্রীহট্ট সম্মিলনী সল্টলেকের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারে জাঁকজমকপূর্ণ ভাবে সার্ধশতবর্ষ উদ্‌যাপন করতে চলেছে। আগামী ৭ ফেব্রুয়ারি বিকেলে এই অনুষ্ঠানের উদ্বোধন হবে। চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

১৮৭৬ সালে ব্রিটিশ শাসনকালে সমাজ সংস্কার, শিক্ষা বিস্তার ও সাংস্কৃতিক জাগরণের লক্ষ্যকে সামনে রেখে সিলেটি সমাজের একদল দূরদর্শী ও সমাজসচেতন মনীষীর উদ্যোগে শ্রীহট্ট সম্মিলনী গড়ে ওঠে। প্রতিষ্ঠাতাদের মধ্যে উল্লেখযোগ্য ডা. সুন্দরীমোহন দাস, বিপিনচন্দ্র পাল, তারকিশোর চৌধুরী (স্বামী সন্তদাস বাবাজি), রেভারেন্ড জয়গোবিন্দ সোম প্রমুখ। পরবর্তী কালে গুরুসদয় দত্ত ও ডা. ত্রিগুণা সেনের মতো বিশিষ্ট ব্যক্তির অবদানে প্রতিষ্ঠানটির বৌদ্ধিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও সমৃদ্ধ হয়।

প্রায় দেড় শতাব্দী ধরে শ্রীহট্ট সম্মিলনী সিলেটি ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ ও প্রসারে, কন্যাশিক্ষা-সহ প্রাথমিক শিক্ষার বিস্তারে, সমাজসচেতনতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে এবং প্রজন্মান্তরে সামাজিক ঐক্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

পূর্ব ভারতের অন্যতম প্রাচীন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান শ্রীহট্ট সম্মিলনীর সার্ধশতবর্ষ উদ্‌যাপন একটি বিরল ঐতিহাসিক ঘটনা। ভারতে খুব কম সংখ্যক স্বেচ্ছাসেবী সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানই ১৫০ বছরের নিরবচ্ছিন্ন জনসেবার ঐতিহ্য বহন করার গৌরব অর্জন করেছে। ২০২৬–’২৭-এর সাংস্কৃতিক, বৌদ্ধিক ও সমাজমুখী কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হবে। এই আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠাতাদের ও পরবর্তী প্রজন্মের অবদানকারীদের প্রতি শ্রদ্ধা নিবেদন, প্রতিষ্ঠানের ঐতিহাসিক ভূমিকার পুনর্মূল্যায়ন, নবীন প্রজন্মকে সাংস্কৃতিক শিকড়ের সঙ্গে যুক্ত করা এবং সমসাময়িক প্রেক্ষাপটে শ্রীহট্ট সম্মিলনীর প্রাসঙ্গিকতা পুনর্ব্যক্ত করা হবে।

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগে

বনগাঁর শতাব্দীপ্রাচীন শ্রীকৃষ্ণ চতুষ্পাঠী আজ অবহেলার নীরব সাক্ষী

বড়িশায় নেতাজির স্মৃতিধন্য ঐতিহাসিক অঙ্গনে আন্তর্জাতিক ইতিহাস উৎসব

কাগজের কলম মাটিতে পুঁতলেই বেরোবে গাছের চারা

১৪ বছরের মেয়ের লেখা গল্প His Childhood Sweetheart

নেতাজির আদর্শে ছাত্র-যুবশক্তিকে একত্রিত করল জাগ্রত সংঘ

শিক্ষা ও স্বাস্থ্যের জন্য দৌড় কিংস্টন এডুকেশন ইনস্টিটিউটের শিক্ষার্থীদের

রাসবিহারী বসু স্মৃতি পুরস্কারের অর্থ গবেষণায় দান করেছেন শমীকস্বপন ঘোষ

জন্মদিনে অভিনব উদ্যোগ, হাওড়ায় দরিদ্র সেবা

বনগাঁর ইউনাইটেড ক্লাবের পুজোয় ঘুঁটের অভিনব দৃশ্যায়ন

আলেখ্য বাঁকুড়ার রবীন্দ্র প্রণাম