কুন্তল চক্রবর্তী

বনগাঁ লোকসভা কেন্দ্রের নাম হোক মতুয়া ধাম লোকসভা কেন্দ্র অথবা ঠাকুরনগর লোকসভা কেন্দ্র বনগাঁ লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত ঠাকুরনগর। পূর্ণব্রহ্ম শ্রীশ্রীহরিচাঁদ ঠাকুর এবং শিব অবতার শ্রীশ্রীগুরুচাঁদ ঠাকুরের মন্দির তথা মতুয়াধাম ঠাকুরনগরে অবস্থিত। ঠাকুরনগরের বারুণীর মেলা জাতীয় মেলার মর্যাদার দাবি রাখে। প্রতিবছর প্রায় ৫৫ থেকে ৬০ লক্ষ পুণ্যার্থী ঠাকুরনগরের বারুণী মেলায় যোগদান এবং কামনাসাগরে পুণ্যস্নান করেন।

অত্যন্ত আশ্চর্যের বিষয় এই যে, ঠাকুরের নাম অনুসারে ঠাকুরনগর নামকরণ, এমনকী ঠাকুরনগর রেলস্টেশন করা হল, কিন্তু এখনও পর্যন্ত ঠাকুরনগর বিধানসভা বা মতুয়াধাম বিধানসভা নামে কোনও কেন্দ্র নেই। বনগাঁ লোকসভা কেন্দ্রের প্রায় ৭০ শতাংশ মানুষ মতুয়া সম্প্রদায়ভুক্ত এবং কালকে অতিক্রম করে শ্রীশ্রীহরিচাঁদ ঠাকুর এবং শ্রীশ্রীগুরুচাঁদ ঠাকুর প্রায় সকল মানুষেরই প্রাণপ্রিয় দেবতা। এই অবস্থায় দাবি উঠেছে, বনগাঁ লোকসভা কেন্দ্রের নাম পরিবর্তিত হয়ে মতুয়াধাম লোকসভা কেন্দ্র অথবা ঠাকুরনগর লোকসভা কেন্দ্র। হোক। মতুয়া সম্প্রদায়ের দীর্ঘদিনের এই দাবিকে বাস্তবায়িত করার জন্য ইতিমধ্যে অল ইন্ডিয়া মতুয়া সংঘ তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে।
