Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

সর্দি-কাশি, জ্বরের টোটকা চিকিৎসা

Share Links:

প্রোজ্জ্বল মণ্ডল

১) বাসক পাতা ৬টি ও তুলসীমঞ্জরী ৫টি ২ গ্লাস জলে ফুটিয়ে নিতে হবে। জল ফুটে ১ গ্লাসে নামলে সেই ক্বাথ ছেঁকে নিয়ে ৪ চামচ মধু মিশিয়ে দিনে ২ বার করে ৫ দিন খেলে সর্দি-কাশি কমে যাবে। এটি খুবই ভালো কাজ করে।

২) কাশির জন্য বাসক পাতার রস অথবা ৬টি বাসক পাতা সেদ্ধ জল মিছরি ও একটু গোলমরিচ গুঁড়ো মিশিয়ে পান করলে সব ধরনের কাশি ভালো হয়। এটি অব্যর্থ ওষুধ।

৩) টনসিলাইটিস হলে আধ চামচ হলুদ এক গ্লাস দুধে গরম করে ফুটিয়ে অর্ধেক করে খেতে হবে সকাল ও রাতে।

৪) শিউলি পাতার রস ২-৩ চা-চামচ অল্প গরম করে মধু বা আদার রসের সঙ্গে সকালে ও বিকেলে ৫-৬ দিন খাওয়াতে হবে। তাহলে সর্দি-জ্বর ভালো হবে।

৫) সর্দি-জ্বর হলে বাসক পাতা ও ছাল পিষে জলে সেদ্ধ করে ক্বাথ দিনে ৩ বার করে খেলে জ্বর সেরে যায়।

৬) যদি কোনও দীর্ঘস্থায়ী জ্বর কারও হয়, যা কোনও ওষুধেই সারছে না, তাহলে গিলয় বা গুলঞ্চর ৫ ইঞ্চি একটি কাণ্ডের ছোট ছোট টুকরোকে থেঁতো করে ২ গ্লাস জলে ফুটিয়ে সেদ্ধ করতে হবে। জল যখন ফুটে অর্ধেক হয়ে যাবে, তখন সেটা ছেঁকে ঠান্ডা করে খেতে হবে। ২-৩ দিন দু’বার করে খেলে অবশ্যই উপকার পাওয়া যাবে। এটিও একটি অব্যর্থ ওষুধ।

4.5 2 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগে

নারীর অগ্রগতির পথে প্রধান বাধা নারীই

ডায়াবেটিস বা সুগার রোগের টোটকা চিকিৎসা

কোমর, হাঁটু, অস্থিসন্ধিতে বাতের ব্যথার টোটকা চিকিৎসা

সরস্বতী পুজো ও প্রেম

লিঙ্গভেদে শ্রমিকের মজুরি বৈষম্য দূর হোক

রাঁচির সীতা ফলস

শ্রীনগরের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন

আন্দামান সেলুলার জেলের রেপ্লিকার প্রদর্শনী

কাশ্মীরের অলংকার ডাল লেক

Sidkeong Tulku Bird Park (Pelling)